সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

উলিপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি:

আজ বুধবার (১১ মার্চ) দুপুরে  জেলা প্রশাসন কুড়িগ্রাম এবং পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারের বিভিন্ন হোটেলে খাদ্যের গুনগতমান রক্ষা ও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত , মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রায় ১৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা  জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিক আদায় এবং এ ধরনের কাজের জন্য সতর্ক করা হয়।

এছাড়া জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট রোধে সদরের প্রিয়ম ফিলিং স্টেশনের তেলের মজুদ, সরবরাহ পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সাইফুদ্দীন এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।