সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

 

সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীরের জামিন সংক্রান্ত সমস্ত কাগজপত্র একদিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ (শনিবার) দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় আদালত আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। এর ফলে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুইটি মামলাতেই জামিন পেয়েছেন। তার আইনজীবী তাসলিমা জাহান জানিয়েছিলেন, এই পরিস্থিতিতে সাংবাদিকের কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর রাতের দিকে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে পাঁচ দিন রিমান্ডে নেয়া হয় এবং রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ৫ মার্চ উচ্চ আদালত সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরকে জামিন দেন।

এনএনবাংলা/পিএইচ