সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

নীলফামারীতে জ্বালানি তেলের জন্য হাহাকার, ঈদকে ঘিরে পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড়

নীলফামারী প্রতিনিধি:

আন্তর্জাতিক পরিস্থিতি ও সরবরাহ সংকটের প্রভাবে নীলফামারী জেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পবিত্র ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, ঈদকে কেন্দ্র করে অনেকেই মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে করে আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া ও ঘোরাঘুরির প্রস্তুতি নিচ্ছেন। এতে হঠাৎ করেই জ্বালানি তেলের চাহিদা বেড়ে গেছে। কিন্তু পর্যাপ্ত সরবরাহ না থাকায় জেলার অধিকাংশ পেট্রোল পাম্পে তেল দেওয়া বন্ধ রয়েছে।

জেলার বেশিরভাগ পাম্পে তেল না থাকায় দুই-একটি চালু থাকা পেট্রোল পাম্পে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের আগে এমন পরিস্থিতিতে তারা চরম বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় কাজকর্ম ও যাতায়াত ব্যাহত হচ্ছে। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।