সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী’র পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

 

নীলফামারী প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যারিস্টার মোঃ ইমরান কবির চৌধুরী জনি’র পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রমের আয়োজন করা হয়।

এ সময় এলাকার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব, এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপকারভোগীরা এই সহায়তা পেয়ে ব্যারিস্টার মোঃ ইমরান কবির চৌধুরী জনি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।