সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর

 

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন লন্ডনে উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। জন্মদিন উপলক্ষে কেক কেটে উদযাপনের একটি ভিডিও প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ।

ভিডিওতে দেখা যায়, কেক কেটে সাকিবের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর। এসময় দুজন একে অপরকে কেক খাইয়ে দেন। অনুষ্ঠানে আসিফ আকবর সাকিবকে ‘নবাব’ বলে সম্বোধন করেন, যা ইতোমধ্যে ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। এর ফলে জাতীয় দল থেকেও ছিটকে পড়েন সাবেক এই টাইগার অধিনায়ক।

তবে সাম্প্রতিক সময়ে সরকার পরিবর্তনের পর তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। সাকিবকে দ্রুত দলে ফেরানোর ব্যাপারে আগেই আশাবাদ ব্যক্ত করেছিলেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

গত ৪ মার্চ গণমাধ্যমে তিনি বলেন, সাকিবকে ঘিরে থাকা বিষয়গুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের পর্যায়ে রয়েছে এবং এ নিয়ে কাজ চলছে। পাশাপাশি বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে তার আইনগত জটিলতা দ্রুত সমাধান করা যায়।

আসিফ আকবর আরও জানান, মন্ত্রণালয় ও বিসিবি যৌথভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব শিগগিরই সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের জার্সিতে দেখা যাবে। দেশের কোটি ক্রিকেটপ্রেমীর মতো তারাও এই প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন।

এনএনবাংলা/