সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালীগঞ্জে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৮

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে ৮ জন মাদক কারবারী ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশ ইয়াবা, চোলাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাতের অভিযানের বিষয়টির তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা শামিম।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে জামালপুর বাগমারপাড়া এলাকার মোল্লারটেক এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। সেখান থেকে ছয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সাইদুল ইসলাম (লিপু), পনির হাসান, কাউছার, নাবিদুল, সাইম কিবরিয়া ও আতিকুল্লাহ (তাওছিন)।

তাদের দেহ তল্লাশি করলে ৪২ পিস ইয়াবা এবং ইয়াবা সেবনের তিনটি পাইপ জব্দ হয়। একই রাতে ১০টা দিকে মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামে অভিযান চালিয়ে জীবন দাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার বসতবাড়ির নিকট হতে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাছাড়া নাগরী ইউনিয়নের মঠবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সমীর বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার নিকট হতে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৫ লিটার মদ তৈরির উপকরণ, একটি গ্যাস সিলিন্ডার ও একটি লোহার চুলা জব্দ করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। সকল আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।