সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পদ্মায় বাস দুর্ঘটনা: ৪৫ যাত্রীসহ বাস নদীতে, ২ জনের মরদেহ উদ্ধার

 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৪০ যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া তিন নম্বর ফেরিঘাটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে ছেড়ে এসে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল। এ সময় ‘হাসনা হেনা’ নামের একটি ইউটিলিটি (ছোট) ফেরি এসে পন্টুনে সজোরে আঘাত করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসটিতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী সাঁতরে উপরে উঠতে পারলেও অধিকাংশই বাসের ভেতরে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। পাশাপাশি ঢাকা ও ফরিদপুর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

দৌলতদিয়া ফেরিঘাটের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, “চোখের সামনে বাসটি নদীতে পড়ে গেল, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। উদ্ধার কার্যক্রম দ্রুত শুরু করা প্রয়োজন।”

এদিকে, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, তারা উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত রয়েছেন।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনএনবাংলা/