সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

 

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ গ্রহণের একদিন পরই গ্রেপ্তার করা হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে। শনিবার (ভোরে) রাজধানী কাঠমান্ডুর ভক্তপুর এলাকায় নিজ নিজ বাসভবন থেকে তাদের গ্রেপ্তার করে কাঠমান্ডু ভ্যালি পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী।

কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী সাংবাদিকদের জানিয়েছেন, নেপালের বিশেষ আদালতের সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী এবং সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নেপালে ব্যাপক জেন-জি বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে সে সময় আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী অলি। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন রমেশ লেখক।

সেপ্টেম্বর মাসের ওই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনতার তীব্র সংঘর্ষ ঘটে। বিশেষ করে ৮ ও ৯ সেপ্টেম্বর সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। এই দুই দিনে অন্তত ৭০ জন নিহত হন, যাদের মধ্যে ১৯ জন ছিলেন আন্দোলনকারী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মুখে গত ১১ তারিখ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন কে পি শর্মা অলি। তারও আগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন রমেশ লেখক।

এরপর নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। একই সঙ্গে জনবিক্ষোভ ও অভ্যুত্থানের ঘটনাগুলো তদন্ত করতে সাবেক বিশেষ জজ গৌরী বাহাদুর কার্কিকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়।

গত ৫ জানুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বের অবসান ঘটে। ওই নির্বাচনে জয়লাভ করে নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বালেন্দ্র শাহ, যিনি বালেন শাহ নামেও পরিচিত। তিনি নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী; বর্তমানে তার বয়স ৩৫ বছর। তিনি নেপালের রাজনৈতিক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতা।

অন্যদিকে, কে পি শর্মা অলি ও রমেশ লেখকের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বালেন শাহ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরং বলেন, “এটি কোনো প্রতিশোধ নয়, বরং আমাদের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন। আমরা ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং তার বাস্তবায়ন শুরু হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

সূত্র : ফার্স্টপোস্ট

এনএনবাংলা/পিএইচ