সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রেমিকার শ্লীলতাহানির মামলায় তরুণ গায়ক জাহিদ অন্তু কারাগারে

 

সাবেক প্রেমিকা, ইডেন কলেজের এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার জানান, গ্রেপ্তারের পর আসামি জাহিদ অন্তুকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কে এম রাশিদুর রহমান। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করলেও বৃহস্পতিবার শুনানির জন্য সময় চান। আদালত সেই অনুযায়ী জামিন শুনানির দিন নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, বুধবার সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করা হয় বলে জানান তদন্ত কর্মকর্তা রাশিদুর রহমান।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত বছর টিএসসিতে গিটার শেখার সময় ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে জাহিদের পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, একটি পণ্যের ফটোশুটের কথা বলে গত ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জাহিদ তাকে নিজের গুলশানের বাসায় যেতে বলেন। সেদিন সন্ধ্যায় ওই ছাত্রী সেখানে গেলে জাহিদ তার সঙ্গে যৌন নিপীড়ন ও শ্লীলতাহানি করেন। বাধা দিলে তাকে মারধর করা হয়, এতে তার মুখ, গলা ও মাথায় আঘাত লাগে।

পরবর্তীতে ওই শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার পর ভুক্তভোগী নারী গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে।

এনএনবাংলা/পিএইচ