সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সখীপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

 

সখীপুর (টাঙ্গাইল) প্রতি‌নি‌ধি:

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় নাঈম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাঈম উপজেলার কীর্তনখোলা গ্রামের লেবু মিয়ার ছেলে। তিনি স্থানীয় কেজিকে উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ সকালে এক বন্ধুর সঙ্গে তেল নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার কাউচিচালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন নাঈম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার গভীর রাতে তিনি মারা যান।

ঢাকায় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তার মরদেহ বাড়িতে আনা হলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মদ হাবীবুল্লাহ জানান, নাঈম অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। “আজ থেকে আমাদের স্কুলের একটি বেঞ্চ চিরতরে ফাঁকা হয়ে গেল,” বলেন তিনি।

সহপাঠীরা প্রিয় বন্ধুর মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনেকেই নীরবে দাঁড়িয়ে থেকে শোক প্রকাশ করে।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন চৌধুরী জানান, যেহেতু নাঈম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তাই এ বিষয়ে আইনি প্রক্রিয়া ঢাকাতেই সম্পন্ন হ‌য়ে‌ছে।