সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তেলের চাপে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’, যেভাবে আবেদন করবেন

 

জ্বালানি তেলের বাড়তি চাপ কমাতে এবং ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে, যার নামকরণ করা হয়েছে ‘ফুয়েল পাস’। ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা সহ কয়েকটি জেলায় ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনের মাধ্যমে কার্ড বিতরণ শুরু হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ দেশের বিভিন্ন জেলায় এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকায়ও পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু করতে যাচ্ছে। প্রথম পর্যায়ে মোটরসাইকেল চালকরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ফুয়েল পাসের মাধ্যমে কার্ডধারীরা কত তেল উত্তোলন করেছেন, তা সহজেই ট্র্যাক করা সম্ভব হবে।

অনলাইনে ফুয়েল পাসের আবেদন

সরকার ইতিমধ্যেই একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে চার ধাপে আবেদন করতে হবে—

  • fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিআরটিএর রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য প্রদান।
  • যাচাই-বাছাইয়ের পর মোবাইলে ওটিপি (One Time Password) প্রাপ্তি।
  • ওটিপি সাবমিট করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পূরণ।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করা–জাতীয় পরিচয়পত্র (NID), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

ফুয়েল পাস কার্যক্রমের মাধ্যমে দেশের জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ এবং শৃঙ্খলা নিশ্চিত করা হবে।

এনএনবাংলা/