সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কালকিনিতে ২৭মন জব্দকৃত জাটকা ইলিশ এতিমখানায় বিতরন

Oplus_131072

কালকিনি-ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনিতে অভিযান চালিয়ে ২৭ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৭ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজারে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করাতে পারেনি প্রশাসন। পরে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে জব্দকৃত মাছ উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “জাটকা সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ছোট ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, জব্দকৃত মাছ নষ্ট না করে মানবিক দৃষ্টিকোণ থেকে এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে।