সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রংপুরে আবাসিক হোটেলে অভিযানে নারীসহ আটক ১৩

রংপুর ব্যুরো:

রংপুর মহানগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে (পতিতাবৃত্তি ) অনৈতিক কর্মকান্ডের অভিযোগে চার নারীসহ ১৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী। গ্রেফতাররা হলেন, সেকেন্দার আলী (৩৫), সম্পদ চন্দ্র (২৩), আকাশ চৌধুরী (২৫), অরণ্য রায় (২৫), নজির হোসেন (২৫), মৃদুল মিয়া (২৩), চয়ন কুমার শীল (২২), মিনহাজুল ইসলাম তাফিম (২৬), তামিম হোসেন (২৯), মৌসুমী আক্তার মুক্তা (২২), ফারজানা খাতুন (১৯), রোকসানা (২৮) ও স্মৃতি আক্তার (২৩)।

সনাতন চক্রবর্তী জানান,  বুধবার রাত ৯টার দিকে নগরীর শাপলা চত্বরে অবস্থিত ড্রিমল্যান্ড আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়  হোটেলের বিভিন্ন কক্ষ থেকে আপত্তিকর কার্যকলাপের আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।