সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

বনের হরিণ লোকালয়ের ঝোপে, উদ্ধারের পর বনেই অবমুক্ত

খুলনা প্রতিনিধি:

সুন্দরবন হতে একটি মায়াবী হরিণ সুতারখালী নদী পার হয়ে কালাবগী লোকালয়ে চলে আসে। এলাকাবাসী  দেখতে পেয়ে বন বিভাগকে জানালে তাৎক্ষণিক হরিণটি উদ্ধার করে তা আবার ঐ বনেই অবমুক্ত করা হয়েছে।

জানা গেছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে সুন্দরবন হতে একটি হরিণ সুন্দরবন পশ্চিম বনবিভাগের কালাবগী ষ্টেশন এলাকায় চলে আসে এবং একটি ঝোপের মধ্যে থাকে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহয়তায় হরিণটি উদ্ধার করে। পরবর্তিতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে হড্ডা টহল ফাঁড়ির পাশ্ববর্তী এলাকার বনে অবমুক্ত করা হয়েছে ঐ হরিণটি। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও খুলনা রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হরিণটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে সুস্থ করেই বনে অবমুক্ত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নলিয়ান স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোবারক হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন, কালাবগী গ্রামের  আঃ মান্নান, রহিম সরদার সহ বন বিভাগের সদস্যরা।

অন্যদিকে গত বুধবার সকাল ১০ টার দিকে নলিয়ান স্টেশন কর্মকর্তা  মোবারক হোসেন ফুট প্রেট্রোলিং হাড্ডরা খাল এলাকা হতে ফাঁদে আটকে থাকা অবস্থায় একটি হরিণ উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই বনে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ঐ অভিযানে পাটাকাটা এলাকা হতে ২০ টি  হরিণ ধরার সিটি ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকতা এজেডএম হাছানুর রহমান বলেন, বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।