সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

তেল দিতে দেরি হওয়ায় নাটোরে ফিলিং স্টেশনে ভাঙচুর, বিক্রি বন্ধ

নাটোর প্রতিনিধি :

নাটোরের আহম্মদপুরে এক স্টেশনে তেল দিতে দেরি হওয়ায় ওই ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নিরাপত্তার কারণে স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।  বৃহস্পতিবার রাত দেড়টার দিকে  সদর উপজেলার সীমান্তবর্তী  এলাকা ও  নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন কানন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ৯ হাজার লিটার ডিজেল পাওয়ার পর তা ক্রেতাদের মধ্যে বিতরণ শুরু হয়। রাত দেড়টার দিকে কর্মচারীরা খাবার খেতে গেলে স্থানীয় ট্রাকচালক আবদুল ওহাব তাৎক্ষণিকভাবে তেল দেওয়ার দাবি জানান। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ক্যাশ রুম ও ব্যবস্থাপকের কক্ষে ভাঙচুর চালান। এতে দুটি কক্ষের মালামাল তছনছ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

এ বিষয় কানন ফিলিং স্টেশনের ম্যানেজার ফজের আলী বলেন, তেল পেতে সামান্য দেরি হওয়ায় চালক ভাঙচুরের পাশাপাশি তাকে লাঞ্ছিত করেন। তিনি ঘটনার বিচার দাবি করেন।

ফিলিং স্টেশনের মালিক ধীরেন সাহা জানান, ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হামলাকারীর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ থাকবে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ এখনও কোন অভিযোগ দেননি। পুলিশ অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তারের জোড় তৎপরতা চালিয়ে যাচ্ছে।