সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মার্চেই ২০ হাজার কোটি টাকা ‘ছাপিয়েছে’ সরকার: পিআরআই মুখ্য অর্থনীতিবিদ

 

রাজস্ব ঘাটতি মেটাতে সরকার নতুন করে টাকা ছাপানো শুরু করেছে—এমন মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান।

তিনি জানিয়েছেন, শুধু মার্চ মাসেই বাংলাদেশ ব্যাংক থেকে সরকার প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা মূলত ‘হাই-পাওয়ার মানি’ বা নতুন করে ছাপানো টাকা। এর ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন আশিকুর রহমান।

তিনি বলেন, “আমরা যদি সংস্কার থেকে পিছিয়ে যাই, তাহলে সেটা আত্মঘাতী হবে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, সরকার ব্যাংক রেজোল্যুশনসহ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো পুনর্বিবেচনা করবে। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নিয়ে অপ্রয়োজনীয় চাপ তৈরি না করারও পরামর্শ দেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)-এর সভাপতি মাহবুবুর রহমান।

তিনি বলেন, ব্যবসায়ীদের মধ্যে বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে কি না—তা নিয়ে উদ্বেগ রয়েছে।

সভাপতিত্ব করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার। তিনি বলেন, জ্বালানির দামের প্রভাব সব পণ্যের ওপর পড়ছে এবং হরমুজ ইস্যুর কারণে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ বাড়ছে।

অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি ঋণ নেওয়া বা নতুন টাকা ছাপানো হলে বাজারে অর্থের প্রবাহ বেড়ে যায়, যা মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি করে।

এ পরিস্থিতিতে বিশেষজ্ঞরা টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দ্রুত কাঠামোগত সংস্কারের ওপর জোর দিয়েছেন।

এনএনবাংলা/