সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাতে পাকিস্তান যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, সফর করবে ওমান ও রাশিয়ায়

ফাইল ছবি: এএফপি

 

ইরানের একটি প্রতিনিধি দল শুক্রবার রাতে পাকিস্তানে যাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন। একই তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি।

আইআরএনএ জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার থেকে একটি আঞ্চলিক সফরে বের হচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি পাকিস্তানের পাশাপাশি ওমান ও রাশিয়া সফর করবেন। এই সফরের মূল উদ্দেশ্য দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চাপিয়ে দেওয়া যুদ্ধ’ ইস্যুতে আলোচনা।

ডনের খবরে বলা হয়, আরাগচির নেতৃত্বে একটি ছোট প্রতিনিধি দল শুক্রবার রাতেই ইসলামাবাদে পৌঁছাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের লজিস্টিক ও নিরাপত্তা দল পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছে।

তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, পাকিস্তানে অবস্থানকালে আরাগচি কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বা অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার সফর সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

এদিকে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং সম্ভাব্য বৈঠকের স্থানগুলোতে যাওয়ার সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ডন আরও জানায়, সফরের আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর সঙ্গে টেলিফোনে কথা বলেন আরাগচি। ওই আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মতবিনিময় হয়। এছাড়া পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনিরের-এর সঙ্গেও তার আলোচনা হয়েছে বলে জানিয়েছে এএফপি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং মার্কিন-ইরান সম্পৃক্ততা নিয়ে ইসলামাবাদের কূটনৈতিক প্রচেষ্টা বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। ইসহাক দার টেকসই সংলাপ ও সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে আরাগচি আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ধারাবাহিক ও গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। দুই পক্ষ ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন।

এনএনবাংলা/