সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নড়াইলে সোয়া ৮ লাখ টাকার বিদেশি মদসহ আটক ২

নড়াইল প্রতিনিধি :

নড়াইলে পৃথক পৃথক অভিযানে ইসকাফ (মাদক) ও পাঁচ বোতল বিদেশি মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃতরা হলেন, যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদরের পঙ্কবিলা (মালোপাড়া) গ্রামের সমর বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৩২)। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ও রাতে শহরের শেখ রাসেল সেতু ও শহর উপকন্ঠের পঙ্কবিলা গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে শহরের শেখ রাসেল সেতুর ওপর একটি প্রাইভেটকার থেকে ৩৯৮ বোতল ভারতীয় মাদক ইসকাফ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় সোয়া ৮ লাখ টাকা। এসময় প্রাইভেটকারে থাকা যশোরের চৌগাছা এলাকার মাহাবুর রহমানকে আটক করা হয়। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহর উপকন্ঠের পঙ্কবিলা কালি মন্দিরের সামনে থেকে পাঁচ বোতল বিদেশি মদসহ মানিক বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ।

নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় সোয়া আট লাখ টাকা। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।