সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নড়াইলে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নড়াইলে নাশকতা মামলায় কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জারজিদ মোল্লাকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। শনিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চেয়ারম্যান জারজিদ মোল্লার বাড়ি পেড়লী ইউনিয়নের খড়রিয়া গ্রামে। তাঁর বিরুদ্ধে নাশকতা, মাদক ও দুর্নীতি দমন কমিশনে ( দুদক)  একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে , নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের চেয়ারম্যান জারজিদ মোল্যা দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেফতার করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আদালতের নির্দেশনা ও চলমান তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে রবিবার  আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।