সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

‘ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক’

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর বলেছেন, ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল নির্ধারণে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র–এর পারস্পরিক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ওয়াশিংটন ডিসি সফর করলে তাদের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এই প্রতিনিধিদলটি সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬–এ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যায়।

অনুষ্ঠানে পল কাপুর জোর দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার ফলে মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এতে অশুল্ক বাধা কমার পাশাপাশি মার্কিন পণ্যের প্রবেশ ও ব্যবসা সম্প্রসারণের সুযোগও বেড়েছে।

এ সময় তিনি বোয়িং–এর উড়োজাহাজ কেনার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কই ভবিষ্যতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের কৌশল নির্ধারণে প্রভাব ফেলবে।

চলতি মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই সামিটে ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেন, যার মধ্যে ২ হাজার ৭০০ জন বিনিয়োগকারী ব্যবসায়ী ছিলেন।

বাংলাদেশি প্রতিনিধিদলের সম্মানে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ওয়াশিংটন ডিসিতে একটি সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। এছাড়া চেম্বার অব কমার্সের কর্মকর্তাসহ বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকরাও অনুষ্ঠানে অংশ নেন।

এনএনবাংলা/পিএইচ