সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি গঠিত

কুড়িগ্রাম জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা আনতে জেলা ক্রীড়া সংস্থার নতুধ করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন ও ক্রীড়া সংগঠকদের সমন্বয়ে গঠিত এই কমিটি ঘিরে জেলার ক্রীড়া প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ।

নবগঠিত কমিটিতে পদাধিকার বলে সভাপতি হয়েছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক শফিকুল ইসলাম বেবু।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক গত ৪ মে এ কমিটির অনুমোদন দেন। ফলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন নেতৃত্বের এ কমিটির ।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির, জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন এবং ক্রীড়াবিদ নাজমুল হুদা (লাকু)।

জেলা ক্রীড়া অঙ্গনের সংশ্লিষ্টরা বলছেন, এ নতুন আহবায়ক কমিটির অন্যতম চ্যালেঞ্জ হবে জেলার আগামীদিনে ক্রীড়া কার্যক্রমকে পুনরুজ্জীবিত করা এগিয়ে নেয়া। নিয়মিত খেলাধুলার  লীগ ও টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ, মাঠ ও অবকাঠামোর উন্নয়ন এবং স্কুল-কলেজ পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেয়া জরুরি।

বিশেষ করে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন ইভেন্টে নতুন প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দীর্ঘমেয়াদি পরিচর্যার ওপর জোর দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ক্রীড়া সংগঠকদের মতে, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কুড়িগ্রাম জেলা ক্রীড়াঙ্গন আবারও তার পুরোনো ঐতিহ্য ফিরে পেতে পারে।

স্থানীয় ক্রীড়াবিদদের আশা, নতুন এই আহ্বায়ক কমিটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মাঠমুখী কার্যক্রম বাড়াবে এবং জাতীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করবে।