সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

কোতোয়ালি ট্রাফিকের উদ্যোগে পরিবেশদূষণ রোধে বিশেষ অভিযান

ট্রাফিক লালবাগ বিভাগের কোতোয়ালি ট্রাফিক জোনের উদ্যোগে ধোঁয়া ও পরিবেশ দূষণ সম্পর্কিত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কোতোয়ালি ট্রাফিক জোনের অন্তর্গত তাঁতি বাজার ক্রসিংয়ে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার এ.কে.এম মনজুরুল আলম, টিআই বিদ্যুৎ কুমার, টিআই কুদ্দুস আলী, টিআই নাসির উদ্দিনসহ কোতোয়ালি ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।

কোতোয়ালি ট্রাফিক জোনের সার্জেন্ট মো: সদরুল হাকিম বলেন, সিনিয়র পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সঙ্গীয় ফোর্সসহ কালো ধোঁয়া ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সর্বমোট ৬টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ট্রাফিক পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।