সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা রাখা যাবে

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১২ মে থেকে এই বর্ধিত সময়সূচি কার্যকর হবে এবং তা ঈদের দিন পর্যন্ত বহাল থাকবে।

বর্তমান নিয়ম অনুযায়ী যেখানে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ করার নির্দেশনা রয়েছে, সেখানে ঈদকে সামনে রেখে সময় বাড়ানো হয়েছে ৩ ঘণ্টা।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপলক্ষে ক্রেতাদের কেনাকাটার সুবিধা নিশ্চিত করতে গত ৪ মে ইকবাল হাসান মাহমুদ (টুকু) এর কাছে সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছিল। সমিতি প্রথমে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি চেয়েছিল।

পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু) সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে জানান, ১২ মে থেকে ঈদের দিন পর্যন্ত দোকান ও মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে এই সময়সীমার মধ্যে মার্কেট ও বিপণি বিতানগুলোতে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না এবং অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার থেকেও বিরত থাকতে হবে।

সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যেই কেনাকাটা সম্পন্ন করার জন্য ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এনএনবাংলা/