সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

আসামে দুই দফা ভূমিকম্প, কেঁপেছে বাংলাদেশও

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মানকাচার এলাকায় ৪০ মিনিটের ব্যবধানে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাব পড়ে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও, যেখানে অনেক মানুষ কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্র ছিল আসামের ধুবরি থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রথম ভূমিকম্পটির গভীরতা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছিল অগভীর ধরনের ভূমিকম্প।

এর প্রায় ৪০ মিনিট পর, বিকেল ৩টা ১৭ মিনিটে আসামের বঙাইগাঁও থেকে প্রায় ৪৬ কিলোমিটার দূরে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬।

দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ও গভীরতাও এখনো নিশ্চিত করা যায়নি। তবে এটিও ভূপৃষ্ঠের কাছাকাছি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, অগভীর ভূমিকম্প সাধারণত উৎপত্তিস্থলের আশপাশে বেশি অনুভূত হয়। অন্যদিকে গভীর ভূমিকম্পের কম্পন দূরবর্তী এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।

আসামে পরপর দুটি ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানা গেছে।

সূত্র: ভলকানো ডিসকভারি

এনএনবাংলা/পিএইচ