সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

প্রতিটি মেয়ের ভবিষ্যৎ গড়ায় রাষ্ট্র হবে সহায়ক শক্তি : জুবাইদা রহমান

প্রতিটি মেয়ে যেন নিজের স্বপ্ন ও সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রব্যবস্থা সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান। তিনি মনে করেন, কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করাই এ লক্ষ্য অর্জনের অন্যতম প্রধান শর্ত।

সোমবার পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়াম-এ আয়োজিত ‘বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বক্তব্যে জুবাইদা রহমান নারীদের স্বনির্ভর করে তুলতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়নমূলক সহায়তা এবং বিপণন সুবিধা নিশ্চিত করা গেলে পারিবারিক স্বচ্ছলতা বাড়বে, সন্তানের শিক্ষার সুযোগ সম্প্রসারিত হবে এবং দারিদ্র্য বিমোচনের পথ আরও সহজ হবে।

পুনাক সদস্যদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করে তিনি বলেন, তাদের কাজ আগামীর প্রজন্মকে সমাজের জন্য ইতিবাচক কিছু করার অনুপ্রেরণা জোগাচ্ছে। অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সামনে রেখে গৃহীত সমাজসেবামূলক পরিকল্পনাগুলো একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে কাঙ্ক্ষিত সমাজ গঠন সম্ভব। পাশাপাশি নারীরা পরিবার ও সামাজিক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে স্বাস্থ্যসেবা ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম বলে মত দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং পুনাকের সহ-সভানেত্রী সাবিনা আওলাদ।

এনএনবাংলা/পিএইচ