সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশের মানুষ কাটা তারে ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তকে নজরদারিতে রেখেছে ঢাকা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না।

সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির জানান, বাংলাদেশের সঙ্গে এখনও যেসব সীমান্ত এলাকা অরক্ষিত রয়েছে, সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি পশ্চিমবঙ্গের আগের সরকারের আমল থেকেই ঝুলে ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের লক্ষ্যে বিএসএফকে জমি বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুরো বিষয়টি ঢাকা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের বিষয়ও উঠে আসে। এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তিস্তা প্রকল্প নিয়ে সফরে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি জানান, প্রকল্পে অর্থায়নের জন্য চীনের এক্সিম ব্যাংক আগ্রহ দেখিয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফরের বিষয়েও কথা বলেন তিনি। যদিও সফরের নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি, তবে সফরটি হবে বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এনএনবাংলা/পিএইচ