সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

টি–টুয়েন্টি বিশ্বকাপে না খেলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়ার বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নির্দেশনায় গঠিত এ কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) ড. এ কে এম অলি উল্ল্যা। সদস্য হিসেবে রাখা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও ক্রীড়া সংগঠক ব্যারিস্টার ফয়সাল দস্তগীরকে।

কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি, সেই বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করতে হবে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল পাঠায়নি ওই আসরে। সে সময় তৎকালীন অন্তর্বর্তী সরকার ভারত সফরে না যাওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা দেয়।

এর আগে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়। পরবর্তীতে নিরাপত্তাজনিত শঙ্কার কথা তুলে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে। তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আইসিসি।

এনএনবাংলা/পিএইচ