সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

কাঁটাতারের বেড়া নিয়ে শুভেন্দুর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই দেশের সার্বভৌমত্ব বজায় রেখেই ভারত যদি এ ধরনের কোনো উদ্যোগ নেয়, তাহলে তা কূটনৈতিক পর্যায়ে আলোচনা সাপেক্ষে বিবেচনা করা হবে।

মঙ্গলবার সচিবালয়ে আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকরা পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বক্তব্য নিয়ে মন্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত হয়। ভারতের কোনো অঙ্গরাজ্যে নির্বাচন হলো বা সেখানে কে জয়ী হলো, সেটি তাদের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ভারত যদি নিজেদের সীমার ভেতরে আন্তর্জাতিক নীতিমালা ও নো-ম্যানস ল্যান্ড অক্ষুণ্ন রেখে কোনো ব্যবস্থা নিতে চায়, তাহলে সেটি দুই দেশের মধ্যে কূটনৈতিকভাবে আলোচনা করা হবে।

তবে এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা পাওয়া যায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক দলের বক্তব্যের জবাব বাংলাদেশ সরকার দিতে পারে না। এ ধরনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের আনুষ্ঠানিক অবস্থানই গুরুত্বপূর্ণ।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব হলো সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, যেন কোনো ধরনের পুশইন না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

এদিকে, চাঁদাবাজির কারণে বাজারে পণ্যের দাম বাড়ছে—বিরোধীদলীয় নেতার এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতার কাছে যদি চাঁদাবাজির সুনির্দিষ্ট কোনো তথ্য বা তালিকা থাকে, তাহলে তা তাকে দিতে পারেন, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এনএনবাংলা/পিএইচ