সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

টেস্টে প্রথমবার, ঘরের মাটিতে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ের মধ্য দিয়ে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারানোর কীর্তি গড়েছে টাইগাররা। একই সঙ্গে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

তরুণ পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।

গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। প্রথম ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ রানের সেঞ্চুরি এবং সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) দারুণ ইনিংসে ভর করে বাংলাদেশ সংগ্রহ করে ৪১৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের ১০৩ রানের সেঞ্চুরি এবং আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯) ও সালমান আলি আগার ৫৮ রানের ইনিংসে ভর করে ৩৬৮ রান তোলে পাকিস্তান। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ নেন ৫ উইকেট। এছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। সেখানে অধিনায়ক শান্তর ৮৬ ও মুমিনুল হক সৌরভের ৫৬ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। বাংলাদেশের হয়ে নাহিদ রানা একাই নেন ৫ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে ১০৪ রানের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ।

এনএনবাংলা/পিএইচ