সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

ঈদুল আজহায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কামরা বরাদ্দ রাখতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। আইনের বিধান অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

আইনজীবী জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুযায়ী প্রতিটি ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার বিধান রয়েছে। পাশাপাশি ৫০ মাইলের বেশি দূরত্বে চলাচলকারী ট্রেনে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগার থাকার কথাও উল্লেখ আছে। এ ছাড়া বিনা অনুমতিতে নারী নির্ধারিত কামরায় প্রবেশ করলে ১১৯ ধারায় জরিমানার বিধান রয়েছে।

তবে এসব বিধান যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন এ বিষয়ে রিট করেন। পরবর্তীতে ১০ মার্চ হাইকোর্ট রুল জারি করে জানতে চায়, আইন অনুযায়ী প্রতিটি যাত্রীবাহী ট্রেনে নারী যাত্রীদের জন্য আলাদা কামরা কেন বরাদ্দ রাখা হবে না।

ওই চলমান রুলের পরিপ্রেক্ষিতে সম্পূরক আবেদন করা হলে ঈদের সময় নারীদের ভোগান্তি কমাতে এই নির্দেশ দেন আদালত বলে জানান আইনজীবী মো. আজমল হোসেন খোকন।

এনএনবাংলা/পিএইচ