Skip to content

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা

বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার  কর্তৃক বাস্তবায়িত  বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্প এর আওতায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১০ মে বিকাল ৩ টায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরি প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । সভায়  সভাপতিত্ব করেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রোকসানা বেগম। প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। সভায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা), ডিআরটির সদস্যবৃন্দ, উপপরিচালক প্রাণী সম্পদ, জেলা শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি, প্রতিনিধি ইসলামী ফান্ডেশন, কেবল অপারেটর, সাংবাদিক প্রতিনিধি, যুব সংগঠন ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত থেকে বিভিন্ন সুপারিশ প্রদান। একটি সুসংঘটিত ও ধারাবাহিক প্রচার-প্রচারনা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাধারন মানুষকে সচেতন করা এবং গ্রাম আদালতের মাধ্যমে বিচারিক সেবা গ্রহনে সকলকে উদ্বুদ্ধ করার জন্য সকল দপ্তর/প্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রমের মধ্যে গ্রাম আদালত বিষয়ে আলোচনার প্রতিশ্রুতি প্রদান করেন। গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের (ইএসডিও) জেলা ম্যানেজার মো. মাসুদ রানা। বাস্তবায়ন সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) প্রকল্প বাস্তবায়নে সরকারকে মাঠ পর্যায়ে সুনামের সাথেসহায়তা করে আসছে।