সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

স্মার্ট  বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে নাটোরে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নাটোরে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি শাখা।

সোমবার দুপুরে ব্যাংকটির নাটোর শাখা প্রধানের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

এ উপলক্ষে দুপুরে শহরের রোজি মার্কেট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ডিজিটাল লেনদেনের সুবিধা সম্বলিত বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

র‌্যালি শেষে পরে রোজি মার্কেট চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ব্যাংকের শাখা প্রধান বিশারত আলী সভাপত্বিকে প্রধান অথিতি হিসাবে বক্তব্য দেন, নাটোর পৌর সভার সাবেক মেয়র ও বিএনপি নেতা শেখ এমদাদুল হক আল মামুন।

এসময় ব্যাংকটির রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক সাজেদুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক আবু জাফর মোঃ রকিবুল্লা, রোজি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম। এ সময় বক্তারা, সাধারণ মানুষকে নগদ টাকার পরিবর্তে কিউআর কোড ও অনলাইন ব্যাংকিং অ্যাপ ব্যবহারের মাধ্যমে লেনদেনে উৎসাহিত  করেন ।

ক্যাশলেস সোসাইটি গঠন করলে লেনদেন আরও স্বচ্ছ, নিরাপদ এবং দ্রুততর হওয়ার  আশ্বাস দেন আর পকেটে নগদ টাকা না রেখেও কিউআর কোড স্ক্যান করে চা-দোকান থেকে শুরু করে বড় শপিং মলে পেমেন্ট করার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি আস্থা ও আগ্রহ আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে পূবালী ব্যাংক নাটোর শাখার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।