সাম্প্রতিক
সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ধারণ ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ২ হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে: ট্রাম্প রাজধানীর কোনো সিএনজি ফিলিং স্টেশনে নেই গ্যাস, চালকদের ভোগান্তি হাম ও হামের উপসর্গে মৃত্যু ৯০০ ছাড়াল নারায়ণগঞ্জে মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, পুলিশসহ আহত ৪ বিশ্বজুড়ে চীনা গাড়ির চাহিদা তুঙ্গে, অথচ নিজ দেশেই কমছে বিক্রি নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার গ্যাসের সংকট ‘কয়েক দিনের মধ্যে অনেকাংশে’ কমে আসবে: প্রধানমন্ত্রী
Skip to content

সাভারে বিদেশি পিস্তলসহ ৩ সন্ত্রাসী ও মাদক কারবারি আট

সাভারে র‍্যাবের দুর্ধর্ষ অভিযানে বিদেশি পিস্তল,৩টি ম্যাগাজিন ও ২১ রাউন্ড তাজা গুলি ও মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে।

সোমবার (১১ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির। রবিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় এই  অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় ।

আটককৃতরা হলো, চাঁদপুর জেলার মোঃ সুমন (৩৮), দিনাজপুর জেলার মোঃ সবুজ ইসলাম সুজন (২৬) এবং ঢাকা জেলার মোঃ জহুরুল হাসান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী শামীমের ঘনিষ্ঠ সহযোগী।

​র‍্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪-এর একটি চৌকস দল সন্ধ্যায় সন্ত্রাসী শামীমের আস্তানায় হানা দেয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মূল হোতা শামীম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তার তিন সহযোগীকে ঘিরে ফেলে র‍্যাব। পরে তাদের তল্লাশি করে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক, ১টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ​২১ রাউন্ড তাজা গুলি ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ অর্থ।

​অভিযানের বিষয়ে র‍্যাব-৪-এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তিনি বলেন, সাভার ও আশুলিয়া এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের এই মাদক ও অস্ত্রবিরোধী অভিযান নিয়মিত চলবে।

​র‍্যাব জানায়, পলাতক মূল হোতা শামীমকে গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।