সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মোহাম্মদ মোশারফ হোসেন

জাতীয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ও অষ্টম উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১৬ মে) সকাল ১১টায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা ‘নজরুল ভাস্কর্য’ ও ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্বোধনকৃত ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয় পরিবারের সাথে পরিচিতিপর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

উপাচার্য বলেন, ‘ফুল পবিত্রতা, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। আপনারা আমাকে যে সম্মান দেখিয়েছেন, তার মর্যাদা রাখতে চাই। বিদায়ের সময়ও যেন একই ভালোবাসা পাই, সেটাই প্রত্যাশা।’

তিনি আরও বলেন, ‘সময়ের প্রয়োজনে এখন অনেকেই অবস্থান বদলান। তবে কেউ যেন অতিরিক্ত সুবিধার আশায় নিজস্বতা হারিয়ে না ফেলেন। যে যেমন ছিলেন, সেভাবেই থাকুন—সততা ও যোগ্যতার মূল্যায়ন করা হবে।’

গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেনকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়–এর উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আগামী চার বছর তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।