সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

বিসিবির নির্বাচনে তফসিল ঘোষণা, পরিচালক পদে ভোট ৭

অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে। শনিবার প্রকাশিত এই তপশিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

নির্বাচনের প্রাথমিক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবি কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ২৪ মে ওই তালিকার বিরুদ্ধে আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। প্রার্থীরা চাইলে ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। একই দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ২৫ মে পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের জন্য আবেদন করতে হবে। ব্যালট পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৭ জুন বিসিবির বোর্ড রুমে পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফলও ঘোষণা করা হবে সেদিনই।

আগের মতো এবারও তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে নির্বাচিত হবেন ১০ জন, ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে ১২ জন এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন একজন পরিচালক।

এনএনবাংলা/পিএইচ