সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে আগুন, নিহত ৮, আহত ২৫

ছবি: রয়টার্স

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার দেশটির পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর মুহূর্তেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা বাস ছাড়াও আশপাশে থাকা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলেও ছড়িয়ে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আহতদের উদ্ধারে অভিযান শুরু করে। ব্যাংকক পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দুমড়েমুচড়ে যাওয়া যানবাহনের ভেতর আটকে পড়াদের উদ্ধারে একাধিক উদ্ধারকারী দল কাজ করছে। একই সময়ে দমকল কর্মীরাও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকর্মীরা এলাকাটি ঠান্ডা করা এবং জমে থাকা গ্যাস অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন। এছাড়া আরও হতাহত কেউ আছে কি না, তা জানতে তল্লাশি অব্যাহত রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এএফপি, রয়টার্স।

এনএনবাংলা/পিএইচ