সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান থেকে আসবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের মিলনায়তনে অনুষ্ঠিত এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে এডিপি অনুমোদনের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকার নতুন বাজেট উপস্থাপন করতে যাচ্ছে। এই বাজেট ও উন্নয়ন পরিকল্পনায় নির্বাচনী ইশতেহারের প্রতিফলন রয়েছে এবং এটি ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার একটি পাঁচ বছরের রূপরেখা।

মন্ত্রী জানান, আসন্ন অর্থবছরের এডিপি শুধু অবকাঠামোগত উন্নয়নকে কেন্দ্র করে নয়; বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই প্রণয়ন করা হয়েছে। ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর আওতায় পুরো এডিপিকে পাঁচটি প্রধান স্তম্ভে সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরের তুলনায় নতুন এডিপির আকার বড় হওয়ায় এটি সরকারের বিনিয়োগ সক্ষমতা ও প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে।

এ সময় প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা আনার বিষয়েও গুরুত্বারোপ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগে নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চলমান প্রকল্পগুলো পর্যালোচনার পাশাপাশি পুনঃপর্যালোচনাও করা হচ্ছে। নতুন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে এবং সময় বাড়ানোর সুযোগ থাকবে না বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

এনএনবাংলা/পিএইচ