সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

ডুয়েটের সব গেট বন্ধ করে ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীরা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে সোমবার (১৮ মে) ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সব ফটক বন্ধ করে বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেন তারা। শিক্ষার্থী ছাড়া অন্য কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে নতুন উপাচার্য যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারেন, সেজন্য প্রতিটি ফটকে কড়া পাহারা দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে রোববার রাতে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— রোববারের সংঘর্ষে জড়িতদের স্থায়ী বহিষ্কার, ক্যাম্পাসে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা এবং সংঘর্ষে আহত ডুয়েট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের খরচে চিকিৎসার ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা জানান, “যে ভিসির সময়ে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, সেই ভিসিকে আমরা আর ক্যাম্পাসে দেখতে চাই না।” একই সঙ্গে তারা দাবি করেন, ডুয়েটের সিনিয়র শিক্ষকদের মধ্য থেকেই নতুন উপাচার্য নিয়োগ দিতে হবে। বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।

সোমবার সকাল থেকে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। রোববারের সংঘর্ষের ঘটনার পর পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের বাইরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ছাত্র সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা হামলার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন। অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরও পাল্টা অভিযোগ করে বলেছে, ছাত্রদলের নেতাকর্মীরাই হামলার সঙ্গে জড়িত।

এনএনবাংলা/পিএইচ