সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সাইবেরিয়ায় কার্গো প্লেন দুর্ঘটনায় ৯ আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যাওয়া বেলারুশ মালিকানাধীন কার্গো প্লেন দুর্ঘটনায় ৯ আরোহীর মৃত্যু হয়েছে। রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরপরই প্লেনটি সাইবেরিয়ার ইর্কুতস্ক শহরে বিধ্বস্ত হয় বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে রয়টার্স। রাশিয়ার ফেডারেল এভিয়েশন এজেন্সি রোসাভিয়াতসিয়া জানিয়েছে, বেলারুশের কোম্পানি গ্রোডনোর মালিকানাধীন অ্যান্তোনোভ এএন-১২ প্লেনটি প্রথমে অবতরণের সময় চারপাশে প্রদক্ষিণ করে, এ সময় রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পাওয়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা কালো-তুষারময় অবস্থায় টর্চের আলো জ্বালিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। জানা গেছ, মারা যাওয়া আরোহীদের মধ্যে দুইজন বেলারুশের, দুইজন রাশিয়ার, দুই জন ইউক্রেনের নাগরিক রয়েছেন। এর বাইরে আরো দুইজন আরোহী ছিলেন তারাও মারা গেছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইর্কুতস্কে পৌঁছানোর পর প্লেনটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাজধানী মস্কো থেকে প্রায় ৪ হাজার ২০০ কিলোমিটার পূর্বের পিভোভারিখা গ্রামের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়।