Skip to content

Upcoming
Argentina
0-0
Egypt
Source: ESPN

শিশু রামিসা ধর্ষণ-হত্যা

জানাজার আগেই ধর্ষকের বিচার চাইলেন তমা

রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা তমা মির্জা। ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তমা মির্জা লেখেন, “ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে। এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না।”

ধর্ষণ মামলায় আসামিদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো এবং বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “কিসের তদন্ত? কিসের ব্যাখ্যা? ধর্ষণকারীর পক্ষে আবার কিসের উকিল? কিসের সময়ক্ষেপণ?”

নিহত শিশু রামিসাকে নিজের বোনের সঙ্গে তুলনা করে সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তমা মির্জা। তার ভাষায়, “রামিসা আমার বোন, আপনার বোন। আমাদের বোনের নৃশংস হত্যাকারীর বিচার চাই।”

উল্লেখ্য, শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামি সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে জানিয়েছে, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল।

এনএনবাংলা/