সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটিতে বিশেষ সময়সূচি ঘোষণা

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর মেট্রোরেল চলাচলের জন্য বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সরকারি ছুটির দিনগুলোতে সীমিত সময়সূচি ও নির্ধারিত বিরতিতে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ঈদের দিন মেট্রোরেল সম্পূর্ণ বন্ধ থাকবে।

ডিএমটিসিএলের ঘোষিত সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে, উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

বিশেষ এই সময়সূচিতে ট্রেনের হেডওয়ে বা ব্যবধান সর্বনিম্ন ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট রাখা হবে। যাত্রীচাপ বিবেচনায় ট্রিপের সংখ্যা প্রয়োজন অনুযায়ী সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ১৪০টি ট্রিপ পরিচালনার পরিকল্পনা রয়েছে এবং এ কার্যক্রমে ব্যবহার করা হবে ৭টি ট্রেন সেট।

টিকিট বিক্রি ও রিচার্জ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ১টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় ও এমআরটি/র‍্যাপিড পাস রিচার্জ করা যাবে। তবে শুক্রবারে কিছুটা ভিন্ন সময়সূচি থাকবে। এদিন উত্তরা উত্তর স্টেশন থেকে বিকেল ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বিকেল ৩টা ৫ মিনিট থেকে টিকিট বিক্রি শুরু হবে।

এছাড়া প্রতিদিন রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট কাউন্টার ও টিকিট মেশিন বন্ধ হয়ে যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে সব স্টেশন থেকেই নতুন র‍্যাপিড পাস সংগ্রহ করা যাবে।

ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বুধবার (২১ মে ২০২৬) এ তথ্য নিশ্চিত করেছেন।

এনএনবাংলা/