সাম্প্রতিক
বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছরের চুক্তি সই গঙ্গা চুক্তি ডিসেম্বরে, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারাজ: পানিসম্পদ মন্ত্রী দিল্লিতে ৩ বছর পর আলোচনায় বসছে বাংলাদেশ-ভারত জঙ্গল সলিমপুরে হচ্ছে সারদার আদলে পুলিশ একাডেমি, সরবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারও সৌদি-হুথি সংঘাত তীব্র হচ্ছে, যুদ্ধে জড়াচ্ছে তুরস্ক-পাকিস্তান-সিরিয়া বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন আবরার হত্যার দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর রূপপুরে প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি
Skip to content

বিশ্বকাপের আগে আবারও চোটে নেইমার

২০২৬ বিশ্বকাপের আগে আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। একের পর এক ইনজুরির কারণে আগে থেকেই তার বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত দলে ডাক পেলেও নতুন করে ডান পায়ের কাফ মাসলে চোট ধরা পড়ায় বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে ফের তৈরি হয়েছে শঙ্কা।

নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে সমস্যার কারণে সামনের কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। আগামী ২৭ মে ব্রাজিল জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই তারকার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সান্তোসের হয়ে খেলতে গিয়ে নেইমারের ডান পায়ের কাফ মাসলে ২ মিলিমিটারের ছোট একটি চোট ধরা পড়ে। এই ইনজুরির কারণে দক্ষিণ আমেরিকান কাপের সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচ এবং ব্রাজিলিয়ান সিরি এ’তে গ্রেমিওর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করবেন তিনি।

তবে ক্লাবটির মেডিকেল টিমের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, চোটটি গুরুতর নয়। তার আশা, আগামী সপ্তাহের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার এবং নির্ধারিত সময়েই ব্রাজিল দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে পারবেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী মাসে শুরু হবে ফুটবল বিশ্বকাপের মহাযজ্ঞ। বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় ফুটবল দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামী ৩১ মে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর তারা মুখোমুখি হবে মিশরের।

তবে প্রস্তুতি ম্যাচগুলোতে নেইমারকে মাঠে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ মরক্কো। গ্রুপের অন্য দুই দল হাইতি ও স্কটল্যান্ড।

এনএনবাংলা/