সাম্প্রতিক
কলকাতায় বাংলাদেশি রোগী কমতেই নতুন উদ্যোগ, লিয়াজোঁ টিম পাঠাচ্ছে হাসপাতালগুলো বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে নিহত ১, অর্ধশত শিক্ষার্থীর আটকা পড়ার শঙ্কা ‘কল্পনার ভেতর এখনও দেখা হয়, কথা হয়’—সালমান শাহকে নিয়ে মৌসুমী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা ঘিরে ফের বিশৃঙ্খলার শঙ্কা, অনুমোদন পায়নি সাদপন্থিরা আজও ডেঙ্গুতে ৪ মৃত্যু, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন —‘ভয়াবহ রূপ নিতে পারে’ দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির পাকিস্তানি ক্রিকেটারদের ফোন জব্দ, ‘ম্যাচ পাতানোর শঙ্কা’ ডিসেম্বরে দেশে ফেরা হচ্ছে না শেখ হাসিনার
Skip to content

সাভারের ট্যানারিতে ৩ দিনে সাড়ে ৫ লাখ কোরবানির চামড়া সংগ্রহ

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে তিন দিনে প্রায় সাড়ে ৫ লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। একই সময়ে শিল্পনগরীর বাইরের আড়তদারদের কাছেও আরও প্রায় এক লাখ কাঁচা চামড়া সংরক্ষিত হয়েছে।

শনিবার দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মেহরাজুল মাঈয়ান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের দিন বৃহস্পতিবার থেকে শনিবার সকাল পর্যন্ত মোট প্রায় সাড়ে ৫ লাখ কাঁচা চামড়া বিভিন্ন ট্যানারিতে প্রবেশ করেছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টা পর্যন্ত মোট ১ হাজার ৭১২টি ট্রাক চামড়া নিয়ে শিল্পনগরীতে প্রবেশ করেছে। এর মধ্যে ৫ লাখ ১১ হাজার ৫৪০টি গরু ও মহিষের এবং ১৬ হাজার ১৩৬টি ছাগল ও ভেড়ার চামড়া রয়েছে।

সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীতে শনিবার সকালেও ট্রাকে করে কাঁচা চামড়া আসতে দেখা গেছে। ঈদের দিন দুপুরের পর থেকেই রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে চামড়াবোঝাই যানবাহন শিল্পনগরীতে আসতে শুরু করে। এরপর থেকে ট্যানারি মালিকরা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন। সংগৃহীত চামড়াগুলো লবণ দিয়ে প্রাথমিকভাবে প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করা হচ্ছে।

শিল্পনগরীর মিতালী ট্যানারির সেলেক্টার মানিক জানান, তাদের প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। বর্তমানে এসব চামড়া পরিষ্কার করে লবণ প্রয়োগের মাধ্যমে সংরক্ষণের কাজ চলছে, যাতে চামড়া নষ্ট না হয়।

ট্যানারি মালিক ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ঢাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং মৌসুমি ব্যবসায়ীরা সংগ্রহ করা কোরবানির পশুর কাঁচা চামড়া সরাসরি সাভারের এই শিল্পনগরীতে নিয়ে আসছেন। চামড়ার গুণগত মান বজায় রাখতে এবং অপচয় রোধে ট্যানারিগুলোতে দ্রুত লবণ প্রয়োগ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এনএনবাংলা/