Skip to content

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক-এর স্থলাভিষিক্ত হয়ে আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে বিজয় অর্জন করেন তিনি।

নির্বাচনে মোট ১৯০টি সদস্য রাষ্ট্র ভোট দেয়। এর মধ্যে ড. খলিলুর রহমান ৯৯টি ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিস লাভ করেন ৯১টি ভোট।

উল্লেখ্য, জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি পদে ড. খলিলুর রহমানের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।

এনএনবাংলা/পিএইচ