সাম্প্রতিক
‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে থাকা নবজাতক নিয়ে জল্পনা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সিফাতের জামিন নামঞ্জুর বিরামপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি-গ্রামবাসী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি হরমুজের বাইরেও ‘নিয়ন্ত্রিত অঞ্চল’ ঘোষণার হুঁশিয়ারি দিল ইরান সাভারে এসআই আলতাফ হত্যা মামলায় মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ ঢাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা ডিএমপির উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তার বদলি বিদেশ ভ্রমণ: ডলার এনডোর্সমেন্টে নতুন নির্দেশনা বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির
Skip to content

হাদি হত্যার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, হাদি হত্যা মামলার বিচার নিশ্চিত করতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। এ বিষয়ে অন্য কোনো দেশের ব্যক্তি বা নেতার মন্তব্য বাংলাদেশের জন্য বিবেচ্য নয়।

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায় হাদি হত্যা প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা বাংলাদেশ সরকার আমলে নিচ্ছে না।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ-এর সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়া দেশের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তিনি এ অর্জনকে বাংলাদেশের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন।

শামা ওবায়েদের ভাষ্য, ড. খলিলুর রহমানের এই নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফলন। তিনি বলেন, শুধু জাতিসংঘ নয়, বিশ্বের বিভিন্ন দেশও বাংলাদেশের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে, আর এই নির্বাচন তারই প্রমাণ।

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশ থেকে সফরের আমন্ত্রণ এসেছে। তবে তিনি কোন দেশকে প্রথম সফরের জন্য বেছে নেবেন, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর নিজস্ব বিষয়।

এনএনবাংলা/পিএইচ