সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পাইকগাছায় মব সৃষ্টি করে যুবক হত্যা: র‌্যাবের জালে প্রধান আসামি নাজমুল

খুলনার পাইকগাছায় মব সৃষ্টি করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. নাজমুল হুদাকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব-৬। মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ সূত্র জানায়, সোমবার (৯ জুন) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা সদর থানার খানজাহান আলী রোডের গ্লাসগো মোড় এলাকায় অবস্থিত এস. অ্যান্ড এ মোটরসের শোরুমে অভিযান চালায়। এ সময় পাইকগাছা থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী গরুর হাট এলাকায় মাদক কেনাবেচা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে নাজমুল হুদাসহ অন্যান্য আসামিরা হাসান ওরফে কিং (৩৫)-এর ওপর দেশীয় অস্ত্র, লাঠি, শাবল ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।