Skip to content

মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন

তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।

প্রচলিত নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজ মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবিত বাজেটে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি।

সভা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ডিজিটাল অবকাঠামোর উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।

এদিকে, সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিশেষ এই বৈঠক শেষে আজ বিকেল ৩টায় তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-কে সঙ্গে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন। পরে স্পিকারের অনুমতি সাপেক্ষে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন।

এনএনবাংলা/পিএইচ