সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বিকেএসপিতে বুধবার ১০ জুন) ৩য় বিকেএসপি কাপ অ-১৮ টেনিস টুর্নামেন্ট-২০২৬ শেষ হয়েছে। টুর্নামেন্টে বিকেএসপি বালক ও বালিকা গ্রুপের ১০ টি ইভেন্টের মধ্যে ৭টি স্বর্ণ ও ৭টি রৌপ্য পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন, ঝালোকাঠি টেনিস ক্লাব ২টি স্বর্ণ পদক নিয়ে হয়ে রানার্স আপ এবং মাদারীপুর টেনিস ক্লাব ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে। বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলেদেন। এ সময় তাঁর সাথে ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান। এর আগে গত ৭ জুন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

টুর্নামেন্টে বালক একক (অনূর্ধ্ব-১২) ইভেন্টে বিকেএসপির আদনান নাফিস, বালক একক (অনূর্ধ্ব- ১৪) ইভেন্টে বিকেএসপির জুবায়ের ইসলাম ও বালক একক (অনূর্ধ্ব- ১৬) ইভেন্টে বিকেএসপির পার্থ সমদ্দার ও বালক একক (অনূর্ধ্ব-১৮) ইভেন্টে কাব্য গায়েন  এবং  বালক- দ্বৈত (অনূর্ধ্ব-১৮) ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন ও আপন জুটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। অপরদিকে বালিকা অনূর্ধ্ব-১২ ইভেন্টে বিকেএসপির জাহিন তাসনিম মানভা ও বালিকা- দ্বৈত অনূর্ধ্ব-১৮ ইভেন্টে বিকেএসপির মিতু ও হালিমা জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

৫ দিন ব্যাপি এ টুর্নামেন্টে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থার ১৩ টি দলের মোট ৯৫ জন খেলোয়াড় ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে।

এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।