সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আলজেরিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে আর্জেন্টিনা

অনুশীলনে ব্যস্ত লিওনেল মেসি। ছবি: এএফপি

বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে বুধবার (১৭ জুন) সকালে মাঠে নামবে আর্জেন্টিনা। গ্রুপপর্বের এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আলজেরিয়া। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরের অবস্থা নিয়ে কথা বলেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি জানিয়েছেন, প্রথম ম্যাচকে ঘিরে দলে কোনো অতিরিক্ত চাপ নেই। তার ভাষায়, এটি কেবল একটি ফুটবল ম্যাচ এবং আগের বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা তাদের আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করছে।

তিনি বলেন, “প্রথম ম্যাচ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটিই সবকিছু নির্ধারণ করে না। টুর্নামেন্ট অনেক দীর্ঘ, তাই শুরুটা ভালো হওয়া জরুরি হলেও এখানেই সব শেষ হয়ে যায় না।”

আর্জেন্টিনা কোচ আরও জানান, দল বর্তমানে বেশ শান্ত ও আত্মবিশ্বাসী অবস্থায় আছে। আলজেরিয়াকে শক্ত প্রতিপক্ষ উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন ফুটবলার রয়েছেন। তবুও নিজেদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আর্জেন্টিনা শিবির।

এদিকে চোট নিয়ে শঙ্কা থাকলেও ম্যাচটিতে খেলতে প্রস্তুত আছেন লিওনেল মেসি,

মিলিয়ানো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ ।

হালকা হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছিলেন মেসি, আলভারেজের ছিল গোড়ালির চোট এবং গোলরক্ষক মার্তিনেজ খেলছেন অনামিকা আঙুলে ফ্র্যাকচার নিয়েই। তবে তিনজনেরই শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

আলজেরিয়ার সম্ভাব্য একাদশ:

লুকা জিদান, রফিক বেলগালি, এইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হোসেম আউয়ার, রিয়াদ মাহরেজ, ইব্রাহিম মাজা, মোহামেদ আমৌরা ও আমিনে গৌরি।

এনএনবাংলা/পিএইচ