সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নকআউট নিশ্চিত করলো আরও পাঁচ দল, ইতিহাস গড়ল কেপ ভার্দে

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বেই দেখা যাচ্ছে নানা চমক। বর্তমানে চলছে শেষ রাউন্ডের লড়াই। এরই মধ্যে ১২টি গ্রুপের মধ্যে ৮টির খেলা শেষ হয়েছে, আর বাকি রয়েছে চারটি গ্রুপের ম্যাচ।

শনিবার (২৭ জুন) সকালে ‘এইচ’ গ্রুপের খেলা শেষে নিজেদের একটি করে ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল, ইংল্যান্ড, ঘানা ও মিসর। একই সঙ্গে তিন ম্যাচ শেষ করে শেষ ৩২-এ জায়গা পাকা করেছে প্যারাগুয়েও।

‘এইচ’ গ্রুপে শীর্ষস্থান ধরে রেখে নকআউটে উঠেছে স্পেন। অন্যদিকে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছে কেপ ভার্দে। গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে। আর কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সৌদি আরব।

এই গ্রুপের খেলা শেষ হওয়ার পর অন্যান্য গ্রুপে অন্তত চার পয়েন্ট পাওয়া আরও পাঁচটি দলও রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। তাদের মধ্যে কেবল প্যারাগুয়ের তিনটি ম্যাচই শেষ হয়েছে। ‘ডি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থেকেও শেষ ৩২ নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি। একই গ্রুপে প্যারাগুয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সমান ৪ পয়েন্ট নিয়ে আগেই নকআউট নিশ্চিত করেছিল অস্ট্রেলিয়া। আর ওই গ্রুপের শীর্ষে রয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

এদিকে ইংল্যান্ড, পর্তুগাল, ঘানা ও মিসরের এখনও একটি করে ম্যাচ বাকি। চার দলেরই সংগ্রহ ৪ পয়েন্ট। ন্যূনতম সেরা তৃতীয় স্থানধারী হিসেবে তারা ইতোমধ্যেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। তবে শেষ ম্যাচে অন্তত একটি ড্র করতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হওয়ার সম্ভাবনাও জোরালো হবে।

অবশ্য শেষ ম্যাচে হারলেও এই চার দলের নকআউটে ওঠা নিয়ে কোনো শঙ্কা নেই। অন্যদিকে ৩ বা তার কম পয়েন্ট নিয়ে এখনও শেষ ৩২-এর দৌড়ে রয়েছে দক্ষিণ কোরিয়া (গ্রুপ ‘এ’), স্কটল্যান্ড (গ্রুপ ‘সি’) এবং সেনেগাল (গ্রুপ ‘আই’)। আর মাত্র ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ রানার্সআপ হয়ে ইতিহাস গড়ে নকআউটে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।

এনএনবাংলা/পিএইচ